ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৭, ১৮ ডিসেম্বর ২০২২
‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’
ছবি: ডেইলি বাংলাদেশ

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই কাতার বিশ্বকাপের মহারণে মাঠে নামতে যাচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রোববার রাত ৯টায় কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। এদিকে দলের প্রতি শুভকামনা জানিয়ে খাসি নিয়ে আনন্দ মিছিল বের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা। এ সময় মিছিলে তারা ‘আমাদের হাতে খাসি, কাপ পাবে মেসি’ স্লোগান দিতে থাকেন।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়। এতে আসাদুল্লাহ হিল-গালিবকে সভাপতি ও নাহিদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করা হয়।  

Advertisement

প্রিয় দলের প্রতি শুভকামনা জানিয়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সদস্যরা বলেন, আজ বিশ্বকাপ জিতে মেসি বিশ্বকাপ জয়ের ইচ্ছাকে পূরণ করবে। বাংলাদেশ থেকে প্রিয় দলের প্রতি যে পরিমাণ দোয়া আছে অবশ্যই আজকে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে। প্রিয় দল আজ নতুন চমক দেখাবে বলে আমরা আশাবাদী। 

মিছিলে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সব নেতৃবৃন্দ, সব হল ইউনিটের নেতাকর্মী, সব অনুষদ ও বিভাগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব সমর্থকরা  উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!