[ শিক্ষা ]
শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন ফজলুর রহমান
মো. ফজলুর রহমান। ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফজলুর রহমান।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার (প্রশাসন) মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২০২২ সালের ৩০ ডিসেম্বর শেষ হবে। এ প্রেক্ষিতে রেজিস্ট্রার দফতরের অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ ২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!