বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান বিষয়টি জানান।
তিনি বলেন, প্রতিবছরের ন্যায় এবারও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ‘স্বপ্নোত্থান’। ২১ ডিসেম্বর কুলাউড়ার গাজীপুর ও মেহেদীবাগ চা বাগানে প্রায় ৮০০ মানুষের মধ্যে শীতবস্ত্র ও ১০০টি পরিবারকে নতুন কম্বল দেওয়া হয়েছে।
.png)
স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীত দুর্ভোগ বয়ে আনে। কারণ, তাদের কাছে শীত নিবারণের সামান্য কাপড়টুকুও নেই। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন।’