ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাতীয় কৃষি বিতর্কে রানার আপ শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ১৫ জানুয়ারি ২০২৩
জাতীয় কৃষি বিতর্কে রানার আপ শাবিপ্রবি
ছবি: ডেইলি বাংলাদেশ

‘জাতীয় কৃষি বিতর্ক উৎসব-২০২৩’ এ রানার আপ হয়েছে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ‘টিম এসইউডিএস-৫২’। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সংঘের আয়োজনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক তারেকুল আরেফিন প্রিয়াম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’ এর সঙ্গে বিতর্ক করে রানার আপ হয় ‘টিম এসইউডিএস-৫২’। 

Advertisement

দলে বিতার্কিক ছিলেন তারেকুল আরেফিন প্রিয়াম, সুমিত কর্মকার ও মেহরাব সাদাত। এ প্রতিযোগিতায় ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট ও ডিবেটার অব দ্যা ফাইনাল উভয়টিতে নির্বাচিত হন বিতার্কিক মেহরাব সাদাত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!