শাবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন যে ২৭ শিক্ষার্থী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ছয়টি অনুষদের ২৭জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড-২০২০’ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ড-২০২০ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
.png)
এ সময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, আমরা এ বছর শিক্ষার্থীদের প্রথম ডিনস অ্যাওয়ার্ড চালু করেছি। ছয়টি অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষার্থীকে এবারের ডিনস অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করায় ডিনদের ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।
অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- ভৌতবিজ্ঞান অনুষদ থেকে পদার্থবিজ্ঞানের বিভাগের খাইরুম হক অর্থি, রসায়ন বিভাগের রাশেদ মাহমুদ, গণিত বিভাগের মো. এবাদুর রহমান, পরিসংখ্যান বিভাগের মো. সাকিব ইবতিদা চৌধুরী, সমুদ্রবিজ্ঞান বিভাগের দিগন্ত দাস, লাইফ সায়েন্সেস অনুষদ থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের আতিয়া তাহিরা তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির জেবা ফাইজাহ্ রহমান, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সস অনুষদ থেকে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মো. আব্দুর রহমান, ম্যানেজমেন্ট এবং বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদ থেকে বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের মাজহারুল হক জোবায়েদ।
অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের কাশফিয়া নেহরিন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল ইসলাম রাফি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌমেন দাস ও সৈয়দা জান্নাতুস সাবা, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিপ সরকার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের মো. আমজাদ পাটোয়ারি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের কাওসার আলী, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মোস্তাফিজুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জিনিয়া সুলতানা জ্যোতি, আর্কিটেকচার বিভাগের শতপর্না দাস এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে নৃবিজ্ঞান বিভাগের মিতালী সিনহা, বাংলা বিভাগের কান্তা ভৌমিক, অর্থনীতি বিভাগের মাহফুজা খাতুন রিমা, ইংরেজি বিভাগের তাসনিম সুলতানা ডেইজি, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শামীমা বেগম, লোকপ্রশাসন বিভাগের আব্দুল বাসিত সাদাফ, সমাজকর্ম বিভাগের ফারাহ্ তাসনিম, সমাজবিজ্ঞান বিভাগের খাইরতুন হিসান তন্নি।