ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

পেছাল বুটেক্স পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ১৯ জানুয়ারি ২০২৩
পেছাল বুটেক্স পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চলমান লেভেল-৪, টার্ম-১ এর চূড়ান্ত পরীক্ষা পেছান হয়েছে। এতে শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেছে। 

জানা যায়, আগামী ২২ জানুয়ারি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ২২ জানুয়ারির অনুষ্ঠিতব্য পরীক্ষা পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা পেছানোর বিষয়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের ভাষ্যমতে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের এই সেমিস্টারের ক্লাস শুরু হয়। পরবর্তীতে ডিসেম্বরের ১৫ তারিখ আমাদের সব বিভাগের ক্লাস, ল্যাব, সিটি শেষ হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন একমাস দেরিতে ১৬ জানুয়ারিতে পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করে। অথচ এই পরীক্ষা সেশনজট কমাতে জানুয়ারির প্রথম সপ্তাহে দেওয়া যেত। তাছাড়া ২২ জানুয়ারির পরীক্ষা আবার একমাস পিছিয়ে ফেব্রুয়ারির ২৬ তারিখ দেওয়া হয়েছে। এইভাবে সেশনজট তৈরি হয়েছে।

এই বিষয়ে ৪৪তম ব্যাচের পরীক্ষা কমিটির সভাপতি, অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, পরীক্ষা কমিটির সবার সিদ্ধান্তে পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, যেহেতু পহেলা মার্চ থেকে ৪৪তম ব্যাচের ইন্টার্ন হওয়ার কথা ছিল, এখনও পহেলা মার্চ থেকে শুরু করতে পারবে। আগে ২০ ফেব্রুয়ারিতে তারিখ শেষ হওয়ার কথা। তবে শেষ হচ্ছে, ২৬ ফেব্রুয়ারি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!