শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ১১০ জন শিশুর মধ্যে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
.png)
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা শফিকুল আলম স্বেচ্ছাসেবী সংগঠন লুমিনারির সদস্যদের ধন্যবাদ ও প্রশংসা করেন। একই সঙ্গে এমন একটি ভালো কাজের জন্য এবং সমাজের জন্য নিজেদেরকে আরো বেশি নিয়োজিত করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, ‘লুমিনারি’ স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৫ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটিতে তালিকাভুক্ত ১২০ জন সুবিধাবঞ্চিত শিশু এবং ৩৫জন স্বেচ্ছাসেবী রয়েছেন।