ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নজরুল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৩ জানুয়ারি ২০২৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

কনকনে শীতে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ছাত্রলীগ। 

সোমবার নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে আনুষ্ঠানিকভাবে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়। প্রায় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, প্রভাষক সাবিকুন্নাহার বন্যা, লায়লী আক্তার, লুৎফুন্নাহার, মাসফিকুন্নাহার শারমিন, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ (অভি সাব্বির) এবং অর্থনীতি বিভাগ ছাত্রলীগের নেতারা।

Advertisement

সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ (অভি সাব্বির) বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই সব সংকটে অগ্রণী ভূমিকা পালন করে। এরই ধারাবাহিকতায় অর্থনীতি বিভাগ ছাত্রলীগের উদ্যোগে এই আয়োজন। এর উদ্দেশ্য, যেন একটু শীতের কাপড়ের অভাবে এই মানুষগুলোর মানবেতর জীবনযাপন করতে না হয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!