[ শিক্ষা ]
হাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগে নয় শিক্ষার্থীকে শোকজ
হাবিপ্রবি। ছবি: ডেইলি বাংলাদেশ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে নয় শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খোঁজ নিয়ে জানা যায়, ২৯ জানুয়ারি (রোববার) ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ২২ ব্যাচের এক শিক্ষার্থীর অভিভাবক এই অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাগিং এর বিষয়টি যাচাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে একাউন্টিং বিভাগের ২১ বাচের নয় জন শিক্ষার্থীকে শোকজ করা হয়।
.png)
শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। তিনি বলেন, ‘একাউন্টিং বিভাগের ৯ শিক্ষার্থীকে পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং নীতিমালা অনুযায়ী কেনো বহিষ্কার করা হবে না এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।’
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!