ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রুয়েটে আইসিটি বিষয়ক কর্মশালা

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩
রুয়েটে আইসিটি বিষয়ক কর্মশালা
রুয়েটে আইসিটি শীর্ষক কর্মশালা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘প্রফেশনাল আইসিটি স্কিলস্ ডেভেলপমেন্ট ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল সেমিনার কক্ষে ভিসি (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউিড অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি রুয়েটের সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম মণ্ডল, আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন, আইআইসিটি সহকারী অধ্যাপক ও কর্মশালার কোঅর্ডিনেটর মো. সোয়াইব আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইআইসিটি প্রভাষক আফসানা আফরিন।  

Advertisement

দিনব্যাপী কর্মশালায় রুয়েট, রাবি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, বাউয়েট, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, রুয়েটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।  

কর্মশালায় ওয়েব পেজ ডিজাইনিং, আইওটি, এডভান্স সফটওয়্যারস বিষয়ে অংশগ্রহণকারীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্মাননা ও সনদ দেওয়া হবে। দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান বিকেল ৫টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!