সোমবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘দুর্নীতি দমনে আমাদের করণীয় বিষয়ক’ সেমিনারে এ কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেকাংশে সফল হয়েছি। তবুও আমরা পুরোপুরি দুর্নীতিমুক্ত হতে পেরেছি কি না তা প্রশ্ন রয়ে গেছে। আমরা যদি সঠিকভাবে ক্লাস না নেই তবে সেটাও দুর্নীতি। পরীক্ষার রেজাল্ট সময়মত প্রকাশ না করাও দুর্নীতি।
.png)
তিনি আরো বলেন, গবেষণার ক্ষেত্রেও যেন অনৈতিকতার চর্চা না হয়, বা দুর্নীতি না হয় সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের ওপর যতই চাপ আসুক, দুর্নীতির কাছে মাথা নত করবো না। তিনি নিজ নিজ দায়িত্ব পালন করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগের পরিচালক মফিদুল ইসলাম।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোকাল পয়েন্ট উপ রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক।