বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে টিম অলিকের সদস্য কাজী মইনুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, আজ (৯ মার্চ) নিজেরা ঋণ করে ১২ মার্চ রাতের টিকিট বুকিং দিয়েছি। আমরা যাচ্ছি এটা নিশ্চিত।
.png)
তিনি আরো বলেন, স্পন্সর পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে আমেরিকায় বাঙ্গালি কমিউনিটির পক্ষ থেকে আমাদের সহযোগিতা করার চেষ্টা চলছে। যদি তাদের কাছ থেকে সহযোগিতা পাই তাহলে পরবর্তীতে এ ঋণ পরিশোধ করে ফেলব।
উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ এর চ্যাম্পিয়ন দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অলিক’। ২০১৯ সালে প্রথমবারের মতো নাসায় যাওয়ার আমন্ত্রণ পায় এ টিমের সদস্যরা। ভিসা জটিলতায় সেবার যাওয়ার সুযোগ না হলেও গত ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আবার আমন্ত্রণ পায় নাসায় যাওয়ার। এলক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি নাসার সদর দফতরে যাওয়ার উদ্দেশ্যে ভিসা দেয় আমেরিকান অ্যাম্বেসি। এবার আর্থিক জটিলতায় টিকিট বুকিংয়ে সমস্যায় পড়েন সদস্যরা।