সোমবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) প্যারিস রোডে ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে।
.png)
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি সারারাত হাসপাতালে আহত শিক্ষার্থীদের ছোটাছুটি করতে। তাদের অসহায়ত্ব দেখেছি। সেখানে হাতেগোনা কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাদের নামেমাত্র উপস্থিতি লক্ষ্য করেছি।