ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবির অ্যাপ্লায়েড সায়েন্সেস ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন যারা

নাঈম আহমদ
প্রকাশিত: ১২:২৬, ২৯ মার্চ ২০২৩
শাবিপ্রবির অ্যাপ্লায়েড সায়েন্সেস ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন যারা
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকগণ। ছবি: ডেইলি বাংলাদেশ

গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৪জন গবেষককে ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে চারটি ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন- সিভিল, আর্কিটেকচার এবং ইনভায়রনমেন্ট ক্যাটাগরিতে পিএমই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার; কেমিক্যাল, ফুড এবং পেট্রোলিয়াম ক্যাটাগরিতে এফইটি বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান; মেকানিক্যাল, ম্যানুফেকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আইপিই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদ হাসান; কম্পিউটার, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া সুলতানা।

সোমবার (২৮ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘ডিনস্ অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স-২০২১’ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও গবেষণায় উত্তরোত্তর উন্নতি এ বিশ্ববিদ্যালয়কে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু করে তুলেছে। গবেষণায় যেমন বাজেট বৃদ্ধি করা হয়েছে তেমনি গবেষকদের পুরস্কারের মাধ্যমে স্বীকৃতিও দেওয়া হচ্ছে। আজকের এই আয়োজন এরই ধারাবাহিকতার অংশবিশেষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!