৪ এপ্রিল (রোববার) সকাল ৯টায় শিক্ষার্থীদের মধ্যে কুরআন বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, জিরো পয়েন্ট এলাকায় ছেলে ও মেয়েদের আলাদা আলাদা স্টল করে কুরআন বিতরণ করা হচ্ছে।
.png)

সংগঠনটির সদস্যরা জানান, কুবির যেকোনো শিক্ষার্থী যারা কুরআন নিতে ইচ্ছুক ছিল তাদের মধ্যে ১১২টি কুরআন বিতরণ করা হয়েছে। অমুসলিম শিক্ষার্থীরাও চাইলে কুরআন নিতে পারবেন। এক্ষেত্রে তারা নাম প্রকাশে অনিচ্ছুক হলে কর্মীদের ফোন নম্বরে ফোন দিলেই পাওয়া যাবে বিনামূল্যে কুরআন।
উম্মাহর সদস্য সিমায় নূর বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের এই আয়োজন। আমাদের কাছে স্বল্প-সংখ্যক কুরআন ছিল (১১২ টি)। তাই শুধু সশরীরে উপস্থিত মুসলিম শিক্ষার্থীদের একটি করে অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়েছে। ইচ্ছে থাকলেও এর বেশি দেওয়া বা অনুপস্থিত ব্যক্তির জন্য কুরআন রেখে দেওয়ার সুযোগ নেই।

কুরআন নিতে আসা ফাহিম মুনতাসির নামের এক শিক্ষার্থী বলেন, রমজান মাসে এমন একটা উদ্যোগ অনেক ভালো লেগেছে। এই মাস তো কোরআন নাজিলের মাস। আল্লাহ উদ্যোগ গ্রহণকারীদের উত্তম প্রতিদান দিক।