[ শিক্ষা ]
শাবিপ্রবির সমাজকর্ম সমিতির ভিপি হিমেল, সম্পাদক আশিক
ভিপি মাহফুজুর রহমান ও জিএস আশিকুর রহমান। ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম সমিতির ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহফুজুর রহমান হিমেল এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ ফলাফল জানানো হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহসাধারণ সম্পাদক আবু নাইম, ক্রীড়া সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক তন্বিকা পাঠক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিবাকর বিশ্বাস এবং সদস্য পদে আশরাফুল ইসলাম শরীফ, নিশাত আরা, লালন মিয়া, মোজাহিদুল ইসলাম ও মো. হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।
.png)
এছাড়া কমিটিতে পদাধিকার বলে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনা পারভিন এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মু. মিজানুর রহমান দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক তাহমিনা ইসলাম, অধ্যাপক ড. শফিকুর রহমান চৌধুরী ও কৃত্তিবাস পাল।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!