শনিবার (৮ এপ্রিল) বিকালে সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান বিষয়টি জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই ‘স্বপ্নোত্থান’ সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। ঈদ উপলক্ষে মুসলিমদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও ঈদ সবার মধ্যে আনন্দ বয়ে আনে না। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ‘স্বপ্নোত্থান ঈদবস্ত্র বিতরণ ২০২৩’ এর প্রথম ধাপের বিতরণ সম্পন্ন করেছে।
.png)
তিনি বলেন, ঈদবস্ত্রের পাশাপাশি খাবারও বিতরণ করা হয়। যার মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, ডিম, পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, ছোলা, খেজুর, গরম মশলা প্রভৃতি।