[ শিক্ষা ]
হাবিপ্রবিতে ফিশারিজ স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা
ছবি: ডেইলি বাংলাদেশ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফিশারিজ অনুষদের ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীদের জন্য ‘ফিশারিজ স্পোর্টিং ক্লাব’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) বিকেলে ফিশারিজ অনুষদের ১০৪ নম্বর কক্ষে ক্লাবটির শুভ উদ্বোধন ঘোষণা হয়।
ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন, হাবিপ্রবির ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, যেখানে ফিশারিজ অনুষদের ক্রিয়া অনুরাগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
.png)
সহযোগী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম বলেন, ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রবণতা তুলনামূলক কম। খেলাধুলার প্রতি তাদের আগ্রহী বাড়ানোর লক্ষ্যেই ক্লাবটি প্রতিষ্ঠা করা হলো। অবসর সময়ে যেন শিক্ষার্থীরা নিয়মমাফিক খেলাধুলার প্র্যাকটিস করতে পারে এজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, অরাজনৈতিক এ ক্লাবটি শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সহায়তা করবে বলে আশা করছি।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!