ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ধান কাটলেন রাবি ভিসি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ২ মে ২০২৩
ধান কাটলেন রাবি ভিসি
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার কাস্তে হাতে ক্রপ সায়েন্স রিসার্চ সেন্টার মাঠের ধান কাটেন। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের আয়োজনে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ধান কাটার শুভ উদ্বোধন করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার কাস্তে হাতে ক্রপ সায়েন্স রিসার্চ সেন্টার মাঠের ধান কাটেন।

Advertisement

ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি ড. এম আল বাকী বরকতুল্লা বলেন, বিভাগে শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষার জন্য ফিল্ড আবশ্যক। বিভাগের জন্য যে পরিমাণ জমি বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে পরীক্ষামূলক কিছু ধানের রোপণ করা হয়। ফসল সংগ্রহে এবং গবেষণা কেন্দ্র পরিদর্শন করতে ভিসি স্যারকে আমন্ত্রণ করা হয়েছিল। আবহাওয়া অনুকূলে না থাকায় ফসল সংগ্রহে বিলম্ব হয়েছে কয়েকদিন। ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কম ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক  ড. এম আল বাকী বরকতুল্লাসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোরস্থানের উত্তর পাশের ফাঁকা পতিত জমি ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তত্বাবধানে পরীক্ষামূলক ধান রোপণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!