বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২০২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ২৮ মে (রোববার) থেকে ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
.png)
এছাড়া, ২৭ মে (শনিবার) সরকারি ছুটি থাকলেও বিভাগগুলোর অফিসসমূহ খোলা রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর ২৯-৩১ মে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন ইউনিটে অনুষ্ঠিত এই পরীক্ষায় কোটাসহ অংশ নিচ্ছেন ১ লাখ ৭৮ হাজার ৫৮৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ৪৫ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।