ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ‘মজিবুর রহমান স্বর্ণপদক’ পেলেন ৫১ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২৫ মে ২০২৩
রাবিতে ‘মজিবুর রহমান স্বর্ণপদক’ পেলেন ৫১ শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ এফ মজিবুর রহমান স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণিত বিভাগের ৩০ ও ফলিত গণিত বিভাগের ২১ কৃতি শিক্ষার্থী ‘এ এফ মজিবুর রহমান স্বর্ণপদক’ পেয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়।

গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক, মজিবুর রহমান ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক এম নুরুল আলম উপস্থিত ছিলেন। 

Advertisement

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্বে গণিত একটি সম্ভাবনাময় বিষয়। প্রাচীনকাল থেকে আধুনিক যুগে গণিতের অবদান ছিল অপরিসীম। গণিতের সঠিক ধারণার মাধ্যমে চিন্তার বিস্তার হয়। তাই এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং সেটাকে ব্যবহারিক রূপ দিয়ে জাতির উপকারে আসতে হবে। একই সঙ্গে নিজেকে সময়োপযোগী করা মাধ্যমে স্মার্ট জাতি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ গণিত ও ফলিত গণিতের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, গণিত বিভাগের মাস্টার্সের দুই স্টিমে ৩০ জন এবং ফলিত গণিতের ২১ জন। এতে দুই বিভাগের থিসিস ১৯ শিক্ষার্থী এবং নন থিসিস ও অনার্সের ৩২ জন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!