ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মার্কিন যুক্তরাষ্ট্রে পুরস্কৃত জবি শিক্ষার্থীর ‘এইচআইভি গার্ল’

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ২৮ মে ২০২৩
মার্কিন যুক্তরাষ্ট্রে পুরস্কৃত জবি শিক্ষার্থীর ‘এইচআইভি গার্ল’
ছবি: ডেইলি বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম ফেস্টে পুরস্কার জিতল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪ ব্যাচের ছাত্র রওনাকুর সালেহিনের ৩ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এইচআইভি গার্ল’ (HIV girl’)।

মার্কিন যুক্তরাষ্ট্রে সুপরিচিত ভিডিও কন্টেন্ট ফেস্ট ‘3 Generation’। প্রতি বছরের মত এবছরও এই উৎসব আয়োজন করে দেশটি। এতে ১৪১টি চলচ্চিত্রের মধ্যে ১১টি চলচ্চিত্র ফাইনালিস্ট হয়। সেই স্থানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে রওনাকুর সালেহীনের নির্মিত সাড়ে ৩ মিনিটের এক্সপ্রেরিমেন্টাল চলচ্চিত্র ‘HIV Girl’। সেখানে গত ২৫ এপ্রিল ১১টি চলচ্চিত্রের মধ্যে দর্শক পছন্দের পুরস্কার অর্জন করে রওনাকুরের এই চলচ্চিত্র।

চলচ্চিত্রে দেখানো হয়েছে একজন মেয়ে এইচআইভি আক্রান্ত, যেখানে সে তার নিজের গল্প বর্ণনা করছে পেইন্টিং এর মাধ্যমে। আর কেন সে এইআইভি আক্রান্ত তাও বিস্তারিত পেইন্টিংয়ে ব্যাখ্যা করেন। হরর সাফুকেশন বিজিএম এবং অদ্ভুত সাউন্ড ডিজাইনের মাধ্যমে চলচ্চিত্রর মোট দৈর্ঘ্য সাড়ে তিন মিনিট। 

Advertisement

চলচ্চিত্রের পেন্টিং আর্টিস্ট হিসেবে কাজ করেছে নুর এ জান্নাত এবং অভিনয় করেছেন তাহামিনা হক এনি। চিত্রনাট্য, চিত্রগ্রহণ, পোস্ট প্রোডাকশন ছাড়াও চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রওনাকুর সালেহীন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!