ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

যবিপ্রবিতে সাংবাদিক নির্যাতন: তদন্ত প্রতিবেদনে অনাস্থা

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ৩১ মে ২০২৩
যবিপ্রবিতে সাংবাদিক নির্যাতন: তদন্ত প্রতিবেদনে অনাস্থা
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রতি অনাস্থা জানিয়েছে ভুক্তভোগী সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম। 

আজ বুধবার যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বরাবর এক লিখিত অভিযোগে তিনি অনাস্থা জানিয়ে নতুন তদন্ত কমিটি গঠনের আবেদন জানান। 

এছাড়া ভুক্তভোগী ভবিষ্যতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রমাণক হিসেবে ঐদিনের সিসিটিভি ফুটেজ চেয়ে লিখিত আবেদন করলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন সংশ্লিষ্ট হলটির প্রভোস্ট ড. মো. আশরাফুজ্জামান জাহিদ।

Advertisement

এবিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর তদন্ত প্রতিবেদনের প্রতি অনাস্থার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে দ্রুতই একটি উচ্চ পর্যায়ের শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে।

সিসিটিভি ফুটেজের বিষয়ে শহীদ মসিয়র রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ বলেন, আমরা একটি লিখিত আবেদন পেয়েছি। কিন্তু প্রভোস্ট বডি সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি তদন্তাধীন হওয়ায় সিসিটিভি ফুটেজ দেওয়া হবে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!