বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটি ২০২৩ এর সদস্য-সচিব প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শর্তাবলি প্রকাশ করা হয়।
আসন সংখ্যা
.png)
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে সাতটি বিভাগে ২৪০টি আসন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে চারটি বিভাগে ১৪০টি আসন, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে চারটি বিভাগে ১৬০টি আসন, বিজ্ঞান অনুষদে তিনটি বিভাগে ১২০টি আসন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে একটি বিভাগে ৪৫টি আসন, ব্যবসায় শিক্ষা অনুষদে চারটি বিভাগে ১৬০টি আসন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদে দুইটি বিভাগে ৪০টি আসন রয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও পোষ্য কোঠায় আসন সংরক্ষিত থাকবে।
শর্তাবলি
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ নূন্যতম ৪.০০ করে মোট জিপিএ ৮.২৫ থাকতে হবে। কলা ও সমাজ বিজ্ঞান অনুষদে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ নূন্যতম ৩.৫০ করে মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। এছাড়া বিভিন্ন বিভাগ ভিত্তিক অত্যাবশ্যকীয় শর্তাবলি দেখতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://just.edu.bd/) ভিজিট করতে বলা হয়েছে।