ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে উজ্জল-ইমরান

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ১১ জুন ২০২৩
জাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে উজ্জল-ইমরান
ছবি: ডেইলি বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান উজ্জল সভাপতি ও দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (১০ জুন) সোয়া ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

Advertisement

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত (টিএসসি) জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ চলে দুপুর ১২টা পর্যন্ত।

কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহাদাৎ হোসেন (নিউ এইজ), যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব সরদার (জাগোনিউজ২৪.কম), কোষাধ্যক্ষ মেহেদি মামুন (বণিকবার্তা) এবং দফতর ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন শিকদার (মানবকন্ঠ)।

এছাড়া কার্যকরী সদস্য হয়েছেন- আল আমিন হোসাইন রুবেল (চ্যানেল আই অনলাইন), আব্দুল মান্নান (প্রতিদিনের বাংলাদেশ), এবং বায়েজিদ হাসান রাকিব (দৈনিক ইনকিলাব)।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল রকিব এবং ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ইউসুফ হারুন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!