বুধবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস আগামী ১৫ জুন থেকে পিআরএল এ গমন করবেন। বিধায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫(৫) উপ-ধারা মোতাবেক অনুষদের পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. জাফর উল্লাহকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী মেয়াদের জন্য কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হলো।
.png)
ডিন হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ জুন থেকে কার্যকর হবে।