শনিবার (১৭ জুন) বিকেলে রুয়েট জনসংযোগ দফতরের সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ২৪ হাজার ৯৮০ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিলেন। এদের মধ্যে ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮৩ দশমিক ২১ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। যার মধ্যে রুয়েট কেন্দ্রে ৮৫ দশমিক ৫ শতাংশ, কুয়েট কেন্দ্রে ৮৩ দশমিক ৪৩ শতাংশ ও চুয়েট কেন্দ্র ৮১ দশমিক ১৮ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।
.png)
এদিকে সকালে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান রুয়েট কেন্দ্রের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ-উজ-জামান।
পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিলেন।