সোমবার (১৯ জুন) ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানান, নড়াইল জেলা ছাত্রকল্যাণের সভাপতি আসিফ উদ-দৌলা পিয়াল। তিনি বলেন, আগামী ২৩ তারিখ (শুক্রবার) সকালে মাশরাফির দেওয়া বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে নড়াইলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
পিয়াল আরো বলেন, আমাদের সাহায্যার্থে প্রিয় ম্যাশ সবসময় পাশে আছেন। শিক্ষার্থীদের কল্যাণ সাধনে তিনি দৃঢ় প্রত্যয়ী। যেকোনো প্রয়োজনে আমরা আমাদের ভাইকে সবসময় পাশে পেয়েছি। ঈদের ছুটিতে নিরাপদে নড়াইল যেতে তিনি শিক্ষার্থীদের বাস উপহার দিয়েছেন। এটি নিয়ে আমাদের নড়াইলের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি।
.png)
উচ্ছ্বাস প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নড়াইলের শিক্ষার্থী মুশফিকুর রহমান ইমন বলেন, ঈদ যাত্রার ভোগান্তি কমাতে মাশরাফি ভাই বিগত সময়ের ন্যায় এই ঈদেও বাসের ব্যবস্থা করেছেন। আমাদের ভোগান্তি কমাতে তিনি এ সুবিধা দিচ্ছেন। বিষয়টি খুবই ভালো লাগছে।
প্রসঙ্গত, এর আগে করোনাকালে ও গত রমজানের ঈদে শিক্ষার্থীদের বাসে করে নিরাপদে নড়াইল পৌঁছানোর সুযোগ করে দিয়েছিলেন মাশরাফি। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নড়াইল জেলা ছাত্রকল্যাণসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।