ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে শিক্ষক লাঞ্ছিত: সদর থানার ওসি প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১, ৩ জুলাই ২০২২
নড়াইলে শিক্ষক লাঞ্ছিত: সদর থানার ওসি প্রত্যাহার
প্রত্যাহার হওয়া ওসি শওকত কবির

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় সদর থানার ওসি শওকত কবিরকে প্রত্যাহার করা হয়েছে।

শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে শনিবার (২ জুলাই) রাতে। তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা নিশ্চিত করেন। এ সময় কমিটির অপর সদস্য জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমান ও সদর থানার ওসি শওকত কবীর উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী কত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন এটা না বললেও শিক্ষকের গলায় জুতার মালাসহ সার্বিক বিষয় উল্লেখ করেছেন বলে জানান।

Advertisement

গত ১৮ জুন সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। ৩০ জুন প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে তা শনিবার (২ জুলাই) করা হয়। 

অপরদিকে একই ঘটনায় ২৩ জুন পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠিত হয়, কমিটির অন্য সদস্য হলেন- সদর থানার (ওসি তদন্ত) মাহামুদুর রহমান, বিশেষ শাখার কর্মকর্তা (ডি আই ওয়ান)মীর শরিফুল হক। 

নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা না হওয়া প্রসঙ্গে শনিবার (২ জুলাই) রাত ৯টায় পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, অনেক বড় বিষয় তো তাই প্রতিবেদন তৈরির কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!