ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৩ মেয়র-কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুসিক নির্বাচন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২৬ মে ২০২২
১৩ মেয়র-কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লা সিটি কর্পোরেশন- ফাইল ছবি

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ছিল বৃহস্পতিবার। এদিন ১৩ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী।

মেয়র পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মাসুদ পারভেজ খান ইমরান।

Advertisement

এছাড়া মনোনয়ন প্রত্যাহার করেছেন ২নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বৃষ্টি আক্তার, ৪নং ওয়ার্ডের সংরক্ষিত প্রার্থী নাসরীন সুলতানা, ৩নং ওয়ার্ডের মো. শাহজাহান, ৪নং ওয়ার্ডের মো. মোসলেহ উদ্দিন, ৭নং ওয়ার্ডের মো. ফরহাদ হোসেন, ২১নং ওয়ার্ডের মো. মাহবুবুর রশিদ (মাহবুব) ২২নং ওয়ার্ডের বিজয় রতন দেবনাথ, ২৪নং ওয়ার্ডের মো. আব্দুল মতিন খান, ২৬নং ওয়ার্ডের মো. জহিরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন ও গোলাম সারোয়ার কাউসার, ২৭নং ওয়ার্ডের মোহাম্মদ ওসমান গণি।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের মধ্যে ৫ জন মেয়র প্রার্থী, ৩৬ জন সংরক্ষিত কাউন্সিলর এবং ১০৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!