ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

কুবিতে ঈদুল আজহার জামাত সকাল ৭টায়

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২৭ জুন ২০২৩
কুবিতে ঈদুল আজহার জামাত সকাল ৭টায়
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৭টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে আমরা গত সপ্তাহে এ সিদ্ধান্ত নিয়েছি। 

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ক্যাম্পাস বন্ধ হওয়ায় শিক্ষার্থী খুব একটা নেই। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের জামাতে অংশগ্রহণ করে। আশা করি এবারও থাকবেন উনারা। 

এদিকে ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান। তিনি বলেন, বাড়িতে থাকতে পারলে ভালো লাগত। তবে বিভিন্ন সমস্যার কারণে আমরা ক্যাম্পাসেই আছি। আরো অনেকেই ক্যাম্পাসে আছেন। আমরা যারা আছি জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করব।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!