ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এইচএসসির ফরম পূরণ শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫২, ৫ জুলাই ২০২৩
এইচএসসির ফরম পূরণ শুরু রোববার
ছবি: ডেইলি বাংলাদেশ

আগামী ১৭ আগস্ট থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এরই মধ্যে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী রোববার (৯ জুলাই) থেকে ফরম পূরণ শুরু হবে। বিলম্ব ফি ছাড়া ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা হবে। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৪ জুলাই পর্যন্ত।

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীরা আগামী ৯ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি ১৭ জুলাই পর্যন্ত জমা দেয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

Advertisement

এর আগে গত ৮ জুন এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী এবারের এইচএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা।

ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। এ পরীক্ষা চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!