[ শিক্ষা ]
১৪ বছরে শাবিপ্রবির স্বপ্নোত্থান, নানা আয়োজন
ছবি: সংগৃহীত
শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এর ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে। আগামী ১ আগস্ট ১৪তম বর্ষে পদার্পণ করবে সংগঠনটি।
বুধবার (২৬ জুলাই) বিকেলে সংগঠনটির প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এই উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচিতে সংগঠনটি অনুষ্ঠানের প্রথমদিন (৩০ জুলাই) বিনিময়ে নৈসর্গ অর্থাৎ প্লাস্টিক ও পলিথিনদ্রব্যের বিনিময়ে গাছ বিতরণ, দ্বিতীয় দিন (৩১ জুলাই) আনন্দ র্যালি ও কেক কাটা হবে। সমাপনী দিবস (১ আগস্ট) ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় ও চৌহাট্টা শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা মাধ্যমে সংগঠনের অনুষ্ঠান কর্মসূচি সম্পন্ন হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!