ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

গিনেস বুকে রেকর্ড গড়লেন জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২৪ আগস্ট ২০২৩
গিনেস বুকে রেকর্ড গড়লেন জবি শিক্ষার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন। ছবি: সংগৃহীত

দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির উপরে আরেকটি ফেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস' এর পাতায় নাম লিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন।

বুধবার (২৩ আগস্ট) এ রেকর্ডের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা যায়।

জানা যায়, ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির উপরে আরেকটি ফেলে তিনি নতুন রেকর্ড গড়েন। এর আগে একই বিষয়ে এক মালয়েশিয়ান নাগরিকের ৩.৬৪ সেকেন্ডের রেকর্ড ছিল। গত ১৭ মে তিনি রেকর্ডের বিষয়ে মেইল করলে ২৩ আগস্ট ফিরতি বার্তায় তাকে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক।

Advertisement

রেকর্ডের বিষয়ে অংকন বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মত সম্মানীয় একটি জায়গায় নিজের নাম লিখাতে পেরে আমি খুবই আনন্দিত। এই রেকর্ডটি মালয়েশিয়ান এক নাগরিকের ছিল যেটা বাংলাদেশে ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। 

তিনি আরো বলেন, অলস সময়ে চিন্তা করেছিলাম নতুন কিছু করার। তখন থেকেই বারবার চেষ্টা করি রেকর্ড করার জন্য। অনেকবার চেষ্টার পরে আমি সফল হয়েছি। এই গৌরবময় অর্জন আমার মা-বাবাকে উৎসর্গ করতে চাই।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!