অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার হলো ঢাবির দীপিতা
অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা দীপিতা চাকমা।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিজোরাম সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত পর্যটককে উদ্ধার করা হয়।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, অপহৃত দিপিতা চাকমাকে সাজেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার সঙ্গে তার বাবা-মা আছেন। তাদেরকে সাজেক থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানিয়েছেন, দীপিতা চাকমাকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। বাকি শিক্ষার্থীদের সাজেকের সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে।
এর আগে, গত মঙ্গলবার রাতে দীপিতাসহ বিভাগের শিক্ষার্থীদের একটি দলের পাহাড়ি পর্যটন স্থান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হন। তাদের সঙ্গে বিভাগের একজন শিক্ষকও আছেন। যাওয়ার পথে সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী গাড়ির গতিরোধ করে শিক্ষার্থী দীপিতা চাকমাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ, সেনাবাহিনী পর্যটককে উদ্ধারে কাজ শুরু করে। বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।