ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বিয়ের পর অনুভূতি প্রকাশ করে যা বললেন আয়মান-মুনজেরিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২৩
বিয়ের পর অনুভূতি প্রকাশ করে যা বললেন আয়মান-মুনজেরিন
ছবি: সংগৃহীত

অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের জনপ্রিয় ইংরেজি শিক্ষিক মুনজেরিন শহীদ বিয়ে করেছেন।

শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ের পরে আয়মান সাদিক তার ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাসে ছবি জুড়ে দিয়ে লিখেন, ‘আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।’

Advertisement

এছাড়া আয়মান সাদিকের স্ত্রী মুনজেরিন শহীদ তার ভেরিফায়েড পেজে একই ছবি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার তারকা খুঁজে পেয়েছি।’

তরুণ ও শিক্ষার্থীদের মাঝে তুমুল জনপ্রিয় এ জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানীর সেনাকুঞ্জে আগামী ২৩ সেপ্টেম্বর।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!