[ শিক্ষা ]
ডেঙ্গু প্রতিরোধে ববিতে মশকনিধন কার্যক্রম
ছবি: ডেইলি বাংলাদেশ
সারা দেশে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মশক নিধন কার্যক্রম পালিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) ক্যাম্পাসে এডিস মশার উপদ্রব ধ্বংস করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হল, ক্যাফেটেরিয়া একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় মশকনিধন ওষুধ প্রয়োগ করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের আহ্বানে ফগার মেশিন দিয়ে মশা মারার ঔষধ প্রয়োগে সহযোগিতা করেছেন বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
.png)
বরিশাল সিটি করপোরেশন থেকে মশক নিধনের অভিযানে আসা আবু জাফর জানান তিনটি ফগার মেশিন দিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে মশক নিধনের লক্ষ্যে ওষুধ প্রয়োগ করা হয়েছে। এতে করে ক্যাম্পাসে মশার উপদ্রব কমে আসবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!