[ শিক্ষা ]
রুয়েটে ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর, মাদক-র্যাগিংয়ে কঠোর নির্দেশনা
ছবি: ডেইলি বাংলাদেশ
প্রযুক্তি গুচ্ছভুক্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
রুয়েটের ছাত্রকল্যাণ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অতীতে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ নানাভাবে হয়রানি ও প্রাণহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সিনিয়র শিক্ষার্থী কর্তৃক জুনিয়র শিক্ষার্থীদের হয়রানির শিকারও হয়েছে। এমনকি ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশকে বিঘ্ন ঘটাচ্ছে।
.png)
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাস ও হলে কোনো প্রকার মাদক ব্যবহার ও র্যাগিং আইনত দণ্ডনীয় অপরাধ। এমতাবস্থায় ক্যাম্পাস, হল ও হলের বাহিরে যেকোনো প্রকার মাদক ব্যবহার ও র্যাগিং থেকে বিরত থাকার নির্দেশ এবং প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!