শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় এবং এটি দুপুর ১২টায় শেষ হয়। এ সময় তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পতিত ময়লা কুড়িয়ে একত্র করেন।
এদিকে গত এক সপ্তাহ থেকে একই নামে একটি অনলাইন পোস্টার প্রতিযোগিতা চলমান রয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা ভার্চুয়াল জগতেও সবুজ বার্তা ছড়াচ্ছে!
.png)
এই কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লা ফেলার উপযুক্ত ডাস্টবিন স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় প্রক্টর ও বহিরঙ্গণ বিভাগ বরাবর দুটি চিঠি দেওয়া হয়।
এ সময় বেরোবি ইয়্যুথ এন্ডিং হাঙ্গারের সাংগঠনিক জেলার সমন্বয়ক সোহরাব হোসেন বলেন, সংগঠনের নতুন পুরাতন সব সদস্যকে সামাজিক ও পরিবেশবান্ধব কাজে সম্পৃক্ত করতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পরিবেশ সচেতনতা সংক্রান্ত বার্তা ছড়িয়ে দিতে আমাদের এই সমন্বিত প্রচেষ্টা।