ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বিয়ের আনুষ্ঠানিকতাকেও হার মানিয়েছে ‘হল ডে’

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ১ অক্টোবর ২০২৩
বিয়ের আনুষ্ঠানিকতাকেও হার মানিয়েছে ‘হল ডে’
ছবি: ডেইলি বাংলাদেশ

কেক কাটা, আনন্দ র‌্যালি, আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে পালিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহিদ মসিয়ূর রহমান হল ডে। বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই বলছেন, যেন বিয়ের আনুষ্ঠানিকতাকেও হার মানিয়েছে ‘হল ডে’ আয়োজন।

আজ শনিবার দিনব্যাপী যবিপ্রবি হলের উদ্যোগে এসব আয়োজন করা হয়। 

২০১০ সালের ১ অক্টোবর উদ্বোধন হয় যবিপ্রবির শহিদ মসিয়ূর রহমান হল। এই উপলক্ষে কয়েকদিন আগে থেকেই আলোকসজ্জায় সজ্জিত হয় হলটি। 

কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন কেক কাটেন। এ উপলক্ষে হলের শিক্ষার্থীদের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

সন্ধ্যায় হলের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভাল-২০২৩ এ অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, হলের শিক্ষার্থীদের অনেকদিন ধরে ইচ্ছা ও চাহিদা ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। সব সময় চেষ্টা করে আসছি শিক্ষার্থীদের চাহিদাগুলো পূরণ করে আসতে, ভালো লাগছে। আজ দিনব্যাপী কেক কাটা, আনন্দ র‌্যালি, আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীরা উপভোগ করেছে। সামনের দিনগুলোতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!