ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে ফিরলেন মনিরুল ইসলাম

ববি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৪ অক্টোবর ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে ফিরলেন মনিরুল ইসলাম
মো. মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার পদ ফিরে পেলেন মো. মনিরুল ইসলাম। বুধবার (৪ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। 

অফিস আদেশে বলা হয়, মো. মনিরুল ইসলামের ২৪ আগস্ট তারিখের যোগদান করে আবেদনের প্রেক্ষিতে ৪ সেপ্টেম্বর তারিখ অপরাহ্ণ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে কর্মস্থলে তার যোগদান কার্যকর করা হলো। তিনি বিধি অনুযায়ী তার প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে নানা অভিযোগে ববির রেজিস্ট্রার মনিরুল ইসলাম চাকরিচ্যুত হন। সম্প্রতি তার বরখাস্তের আদেশ নিষ্পত্তি করেছেন উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের এক আদেশের পর তিনি কর্মস্থলে এসে যোগদানের চিঠি দিয়েছিলেন ববি কর্তৃপক্ষকে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!