বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত হয় এবারের বিজ্ঞান মেলা।
সমাপনী অনুষ্ঠানে রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র দাস এবং বিসিএসআইআর ল্যাবরেটরিস এর পরিচালক ড. সেলিম খান, ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উপদেষ্টামন্ডলী।
.png)
ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ এবং সহ-সভাপতি নাজনীন আরা নিশুর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা অধ্যাপক ড. তারিকুল হাসান। এরপর অতিথিরা স্মরণিকা এর মোড়ক উন্মোচন করে।
বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সুনাম বহু আগে থেকেই রয়েছে। আজকে অনুষ্ঠানের প্রজেক্ট শো, ওয়াল ম্যাগাজিন ও অন্যান্য সেগমেন্টগুলো এবং তাদের ব্যবস্থাপনা সত্যিই প্রশংসার দাবিদার। সায়েন্সকে আরো এগিয়ে নিতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
ক্লাবটির সভাপতি আব্দুল লতিফ বলেন, রাবি সায়েন্স ক্লাব বিজ্ঞান জনপ্রিয় করার জন্য প্রতিনিয়ত বিভিন্ন আয়োজন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় মেলা অনুষ্ঠিত হলো ৷