ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবি অর্থনীতি বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বেরোবি প্রতিনিধ
প্রকাশিত: ১৫:৪৯, ৯ নভেম্বর ২০২৩
বেরোবি অর্থনীতি বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগতার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় ইকনমিক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে এই প্রতিযোগতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এ সময় অধ্যাপক মোরশেদ বলেন, ‘ক্রীড়া প্রতিযোগিতা নেতৃত্বের বিকাশ ঘটায়, সাহিত্য ও সংস্কৃতি-সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এবং দক্ষতা অর্জনে সহায়তা করে।’ 

Advertisement

এসময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান এবং সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 
 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!