[ শিক্ষা ]
বেরোবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা
ছবি: ডেইলি বাংলাদেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিকতার ওপর দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
রোববার (১২ নভেম্বর) সকাল ১১টায় ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বেরোবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মাহমুদ ভবন অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে এ কর্মশালাটি উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। কর্মশালাটি শেষ হয় বিকেল ৪ টায়।
ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারের সঞ্চালনায় ও শিহাব মণ্ডলের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদ মন্ডল, অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক, প্রভাষক রবিউল ইসলাম।
.png)
এছাড়াও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহকারী অধ্যাপক সারোয়ার আহমেদ, প্রভাষক সাইফুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক টয়, ইভাই চৌধুরী, লিয়াকত আলী বাদল।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!