ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক হস্তান্তর

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ১৯ নভেম্বর ২০২৩
বেরোবিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক হস্তান্তর
ছবি: ডেইলি বাংলাদেশ

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘কিক মেকস দ্যা ডিফারেন্স’ প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চেক প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। 

Advertisement

এ সময় উপাচার্য বলেন, এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেরোবির গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের উচ্চশিক্ষা গ্রহণ ও চলমান রাখতে সহায়তা করবে। উপাচার্য এই প্রকল্পের যথাযথ সাফল্য কামনা করেন এবং এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

জার্মান রিটেইলার ‘কিক’ এর অর্থায়নে ও জিআইজেড এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্যা ডিফারেন্স’ প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত চারজন শিক্ষার্থীকে এই চেক প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলেন, বেরোবি মার্কেটিং বিভাগের আফিয়া তানজুম হ্যাপী, সমাজবিজ্ঞান বিভাগের মোসা. রোকাইয়া আকতার, পদার্থবিজ্ঞান বিভাগের ডলি রানী হাসি এবং রসায়ন বিভাগের জান্নাতুল মাওয়া সেতু।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার ড. মজিব উদ্দিন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, অর্থ ও হিসাব দফতরের পরিচালক অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, বহিরাঙ্গন কার্যক্রম দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) সাব্বীর আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!