[ শিক্ষা ]
বেরোবিতে রাত ৯টা থেকে জমায়েত নিষিদ্ধ
ছবি: সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অভ্যন্তরে রাত ৯টা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত সব ধরনের বহিরাঙ্গন কার্যক্রম (খেলাধুলা, অনুষ্ঠানাদি), যেকোনো ধরনের জমায়েত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে এমন ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!