রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ফল প্রকাশের পর ভিকারুননিসার ফলাফল শিট থেকে এ তথ্য জানা গেছে।
ভিকারুননিসার ফলাফল শিট থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ বছর প্রতিষ্ঠানটির ২ হাজার ৬১১ জন ছাত্রী এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেন। তবে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ জন। অংশ নেওয়া ২ হাজার ৫৯৬ জনের মধ্যে পাস করেছেন ২ হাজার ৫৬১ জন। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৬৬ জন।
.png)
বিভাগওয়ারী হিসেবে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন ২ হাজার ৫ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন ছাত্রী। মানবিক বিভাগ থেকে পাস করেছেন ২৫৭ জন এবং ৯২ জন জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা থেকে ২৯৯ জন পাস করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন।
এদিকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ঢাক-ঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করছেন তারা। কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে খুশিতে অভিভাবককে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা গেছে অনেক শিক্ষার্থীকে।
গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।