ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নরসিংদীতে জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৭, ২৩ ডিসেম্বর ২০২৩
নরসিংদীতে জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এবং নরসিংদী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ‘জেলা প্রশাসক বৃত্তি পরীক্ষা ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) নরসিংদী জেলার ৬টি উপজেলার ৮ম শ্রেণির প্রায় ১৩শ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

বেলা ১০টায় শুরু হয়ে পরীক্ষাটি বেলা ১১.৩০ এ শেষ হয়। এ সময় নরসিংদী সদরের ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিয়মিত প্রাতিষ্ঠানিক কারিকুলামের পাশাপাশি এ বৃত্তি পরীক্ষাটি নরসিংদীর শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার অধিক আগ্রহ সৃষ্টিতে এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার তৈরি ভূমিকা রাখবে।’

Advertisement

পরীক্ষাটিকে কেন্দ্র করে নরসিংদীর শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। পরীক্ষাটিকে একটি ‘প্রেস্টিজিয়াস বৃত্তি পরীক্ষা’ হিসেবে বিবেচনা করছেন তারা। নরসিংদী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পরীক্ষার ফলাফলে ২৩ জনকে বৃত্তি প্রদান করা হবে। 

বৃত্তি পরীক্ষাটির সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মুশফিকুর রহমান। নরসিংদী জেলার ৬টি উপজেলায় মোট ছয়টি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!