সোমবার (১ জানুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম।
.png)
লিংকন আবাসিক হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলের এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরে।
জানা যায়, গতকাল পেটব্যথা নিয়ে লিংকন হেলথ কেয়ারে যান। সেখানে একটি ইঞ্জেকশন দিয়ে বলা হয় মেডিকেলে ভর্তি হতে। তারপর মেডিকেলে গেলে বিভিন্ন টেস্ট করার কথা বলেন সংশ্লিষ্ট ডাক্তার। বেশকিছু টেস্টও করা হয়। আজ সকালে তার অবস্থা খারাপ হলে আইসিইউতে নেওয়ার আগে ইকো করলে জানা যায় তিনি মারা গেছেন।
অধ্যাপক ড. রবিউল করিম বলেন, পেটে ব্যথাজনিত কারণে গতকাল রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় আবু হেনা। সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেডিকেল রিপোর্টে লেখা হয় তীব্র প্যানক্রিয়াটাইটিস এবং পরে সেপটিক শক হলে তার মৃত্যু হয়।