ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

প্রকাশ হলো ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ৯ জানুয়ারি ২০২৪
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষার সময়সূচি
ছবি: প্রতীকী

৪৫তম বিসিএসের স্থগিত হওয়া লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ হয়েছে। আগামী ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হবে। যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর পরীক্ষা শুরুর সূচি প্রকাশ করেছিল পিএসসি। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলগুলোর চলমান হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী। এরপর পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। 

Advertisement

৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। এছাড়াও নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জন।

ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পেরেছেন প্রার্থীরা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!